চলতে চলতে একদিন হঠাৎ থেমে গিয়েছিলাম। হঠাৎ করেই মনে হল , আমি চলছি কেন ? এই যে নিত্য ছুটে চলা বিরামহীন ভাবে সকাল সন্ধ্যা... কি হবে এই ছুটে চলে ?
পার্থিব জীবনের মোহ , বেঁচে থাকার মোহ কিংবা আরোপিত সুখের নেশায় ছুটে চলার অপর নাম হয়তো জীবন। একটাই তো জীবন - তাই মায়াও বেশী । যেদিন মনে হল ছুটে চলছি জীবনের প্রয়োজনে , সেদিন থেকেই ভাবতে লাগলাম জীবন নিয়ে। ভাবনাগুলো ছিল এলো মেলো , ভাবনা গুলো ছিল আকাশের মত ক্ষনে ক্ষনে পালটায় ।
জীবনে সাফল্যের মাপকাঠি এখন ক্যারিয়ার, টাকা আয় রোজগার এর মধ্যেই। ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিভা গুলো , ক্ষদ্র ক্ষুদ্র শখ গুলো কে জ্বালানী বানিয়ে ক্যারিয়ারের শিখা জ্বালাতে হয় । এরই মাঝে এদিক সেদিক ছুটোছুটি করি, ক্যারিয়ারের চার দেয়ালের মাঝে আটকা জীবনের জন্য একটু জানালা খুঁজি , জোরে শ্বাস নেই ব্লগে এসে কিংবা নিজের সাথে নিজের বলা কথার মাঝে।
তবু অনেক ভেবেছি জীবন নিয়ে। কোন উপসংহারে আসতে পারিনি। শুধু মনে হয়েছে পাহাড়ী পথের মতই জীবনের চলার পথ। সরু চলার পথের একদিকে উচু পাহাড় আরেকদিকে নিচু খাঁদ - সেই পাহাড়ের গা বেয়ে বন্ধুর পথ বেয়ে উপরে উঠতে পারলে সফল হবে সে এই পার্থিব জীবনে , এই বস্তুবাদি , ভোগবাদি সমাজে সবাই নিচ থেকে আঙ্গুল উঁচিয়ে দেখাবে তাকে আর যদি পা ফসকে খাঁদে পড়ে যায় - কয়েকশ ফুট গভীর খাঁদে - কেউ টেনে তুলবে না তাকে , কারো কাছেই পৌছবে না তাঁর আর্তচিৎকার - সবাই তো জীবনের পথ বেয়ে চলতে চলতে বোবা , মুক, বধির হয়ে গেছে। আঁকা বাকা , ঢালু কিংবা খাঁড়া হয়ে উঠে যাওয়ার মত সে পাহাড়ী পথের মত জীবন।
পাহাড়ী পথের মত এই জীবনের চলার পথে বাঁক গুলো পেরুলে জানিনা নতুন বাঁক কেমন হবে , বিপজ্জনক বাঁক গুলো সতর্কতার সাথে সাথে পার না হতে পারলে পা ফসকে পড়ে যেতে পারি সেই খাঁদে । সেরকম পথ বেয়েই চলেছি , জানিনা উপরে যাবো নাকি নিচে পড়বো , শুধু জানি চলতে হবে , পিছে ফেরার পথ নেই ।
জীবনকে আকাশের মত মনে হয় মাঝে মাঝে । আকাশের মত মহাশূণ্য । সব কিছুই আছে তবুও সেটা মহা শূণ্যই থেকে যাবে । ক্ষনে ক্ষনে জীবন রঙ পালটায় সে আকাশের মত, কখনও মেঘে ঢাকে কখনো রৌদ্রের খরতাপে পুড়ে , আলো আসে, অন্ধকার আসে - আকাশে , আসে জীবনে। ঘুড়ি যেমন ছুঁতে চায় আকাশের সীমানা, তেমনি স্বপ্নরাও ছুঁতে চায় জীবনের মহাশূণ্যকে ।
একটাই তো পথ, একটাই আকাশ , জীবনের মত ।

শূণ্য খুব শক্তিশালী সংখ্যা। শূণ্য থেকে শুরু, শূণ্যেই শেষ। আপনার ভাবনাগুলো সঠিক।
উত্তরমুছুন