বয়ে চলা জীবন কাব্যের পান্ডুলিপি


আমার নিজস্ব ব্লগে স্বাগতম । এটা শুধু আমার ব্লগ না , বরং আমি আমার সব প্রিয় জিনিস গুলোকে একত্রে বেঁধেছি এখানে। তাই এটা শুধু ব্লগেই সীমাবদ্ধ থাকেনি , হয়ে উঠেছে আমার ও আরো কয়েকটি অনলাইনের লিঙ্কগুলোর মিলন মেলা ।

মুলতঃ আমারব্লগে ও সামহ্যোয়ারইনব্লগে লিখেই শুরু তারপর আমার ব্লগে বড় একটা সময় কাটিয়েছি হাবিজাবি লিখে লিখে। সেখান থেকেই কিছু কিছু লেখা, আমরাবন্ধু তে লেখা কিছু লেখা এখানে সন্নিবেশিত করেছি।

লেখা লেখির জন্য যে মেধা দরকার, সেটা আমার নাই, তাই অকপটে স্বীকার করতেও সমস্যা নাই আমার। এই মেধাহীন লেখাগুলোকেই সাজিয়ে গুছিয়ে রাখার অপপ্রয়াস মাত্র।


সোমবার, ২৩ মে, ২০১১

বারো রাশির ব্লগার

রাশিভেদে মানুষের স্বভাবের মত , রাশিভেদে ব্লগার আলাদা হইয়া থাকে। রাশিভেদে ব্লগারের সেই প্রকারভেদ নিচে তুলিয়া ধরা হইলো। এক্ষেত্রে প্রাচ্য-প্রাশ্চাত্য সংখ্যা তত্ত্ব মিলায়ে নতুন এক তত্ত্ব এর মাধ্যমে রাশি ভেদে ব্লগার নির্নয় করা হইলোঃ

আপনি মিলিয়ে নিন আপনার ব্লগিং রাশি।

মেষঃ এ রাশির ব্লগারগণ মেষ তথা ভেড়ার পশমের ন্যায় প্রচুর তথ্য সমৃদ্ধ লেখা দিয়ে থাকেন ব্লগে। পাতার পর পাতা ভরিয়া যায় কিন্তু সবশেষে - দেখলাম, শুনলাম কিছুই বুঝলাম না - ধরনের প্রতিক্রিয়া তৈরী হয় পাঠকের মধ্যে।

বৃষঃ এ রাশির ব্লগারগণ বৃষের ন্যায় গোয়াড় হইয়া থাকে। উলটা পালটা যাই লেখুক না কেন, তাহার স্বপক্ষে যুক্তি তুলিয়া ধরে, প্রয়োজনে - জান যাবে তো কথা নড়বে না - এরুপ মনোভাব দেখা যায় ইহাদের ভিতর। সময়ে সময়ে ইহারা শিং দিয়া গুতা-গুতি করতে পিছপা হয় না।

মিথুনঃ এ রাশির ব্লগারগণ মৈথুন সংক্রান্ত লেখাই লিখিয়া ও পড়িয়া থাকেন, সাথে সাথে এই কাজেও ব্যস্ত থাকেন এই রাশির ব্লগার দের নিয়া তাই বেশী কিছু বলা ঠিক নয় পাবলিক ফোরামে।

কর্কটঃ এই রাশির ব্লগারগণ না লিখিয়া শুধু কট কট করিয়া কমেন্ট করিয়া থাকেন। কমেন্টে করিতে গিয়া কি ভুল হইলো , কি সঠিক হইলো - তাহা দেখিবার সময় পান না বলিলে চলে। এই রাশির ব্লগার দের ব্যপক উপস্থিতি লক্ষ্যনীয়।

সিংহঃ এই রাশির ব্লগারগণ পোষ্ট লিখিতে গিয়া সিংহের মত তর্জন গর্জন করেন, পুরা মহল্লা মাথায় তুলেন কিন্তু শেষ পর্যন্ত আর কোন লেখা শেষ করিতে পারেন না। তর্জন গর্জন সার। এই রাশির ব্লগারগণ কদাচিত ব্লগে আসিয়া থাকেন।

কন্যাঃ এই রাশির ব্লগারগণ কন্যাদের নিয়া পোষ্ট লিখিতেই বেশী উৎসাহী। ইহারা সাধারনত কন্যাদের পিছনে ঘুরিয়া ঘুরিয়া সময় ব্যয় করিয়া থাকে এমনকি মহিলা ব্লগার এর লেখা দেখিলেই ইহারা কমেন্ট করিতে ঝাপাইয়া পড়ে। ইহাদের কে লোকে লুল বলিয়া ডাকিয়া থাকে।

তুলাঃ এ রাশির ব্লগারদের মন তুলার ন্যায় নরম তুল তুলে হইয়া থাকে। একটু কিছু হইলেই এই ব্লগারগণ কঁদিয়া কাটিয়া - "আর আসবো না ব্লগে" বলিয়া প্রস্থান করে থাকে। উল্লেখ্য, কিছুদিন যাইতেই এরা - "তোমাদের কারণে আর না এসে পারলাম না" বলে পূনরায় ব্লগিঙে ব্যস্ত হয়।

বৃশ্চিকঃ এই রাশির ব্লগারগণ বৃশ্চিকের ন্যায় বিষাক্ত হইয়া থাকে। তাহাদের মুখ পাস থাকে, গালিগালাজে তাহার সিদ্ধ হস্ত হইয়া থাকে। তাহাদের বিষে অন্যান্য ব্লগার আহত হইয়া থাকে।

ধনুঃ এই রাশির ব্লগারগণ ধনু ভাঙ্গা পণ করিয়া ব্লগে নামিয়া থাকেন - দুনিয়া উল্টায় যাইবে তো ব্লগ ছাড়িব না। সাধারনতঃ মডু রা এই রাশির ব্লগারের ভিতর পড়িয়া থাকেন।

মকরঃ এই রাশির ব্লগারগণ বকর বকর করিয়া অন্যান্য ব্লগারগণের মাথা ধরিবার কারন হইয়া উঠেন। ইহারা সব বিষয়ে , জ্ঞান থাকুক কি নাই থাকুক, বকর বকর করিতে স্বাচ্ছন্দ্য বোধ করিয়া থাকে।

কুম্ভঃ এই রাশির ব্লগারগণ কুম্ভকর্ণের মত ঘুমায়েই কাটায় বারো মাস, তারপর যখন জাগ্রত হয় তখন তার ব্লগের আইডি পাসওয়ার্ড মনে থাকেনা। নতুন করিয়া আবার আইডি খুলে, মাল্টি নিকের ব্লগার হিসাবে এদের বেশ সুনাম আছে।

মীনঃ এই রাশির ব্লগারগণ মিন মিন করিয়া কিছু বলিতে চেষ্টা করে কিন্তু অন্যান্য ব্লগারদের দাপটের কারনে প্রায়শঃ ইহাদের পোষ্ট চাপা পড়িয়া যায়। ইহাদের মিন মিন করিয়া দেয়া কমেন্ট অন্যরা প্রায়শইঃ মিস করিয়া যায়।


(প্রথম প্রকাশঃ www.choturmatrik.com)

1 টি মন্তব্য: