বয়ে চলা জীবন কাব্যের পান্ডুলিপি


আমার নিজস্ব ব্লগে স্বাগতম । এটা শুধু আমার ব্লগ না , বরং আমি আমার সব প্রিয় জিনিস গুলোকে একত্রে বেঁধেছি এখানে। তাই এটা শুধু ব্লগেই সীমাবদ্ধ থাকেনি , হয়ে উঠেছে আমার ও আরো কয়েকটি অনলাইনের লিঙ্কগুলোর মিলন মেলা ।

মুলতঃ আমারব্লগে ও সামহ্যোয়ারইনব্লগে লিখেই শুরু তারপর আমার ব্লগে বড় একটা সময় কাটিয়েছি হাবিজাবি লিখে লিখে। সেখান থেকেই কিছু কিছু লেখা, আমরাবন্ধু তে লেখা কিছু লেখা এখানে সন্নিবেশিত করেছি।

লেখা লেখির জন্য যে মেধা দরকার, সেটা আমার নাই, তাই অকপটে স্বীকার করতেও সমস্যা নাই আমার। এই মেধাহীন লেখাগুলোকেই সাজিয়ে গুছিয়ে রাখার অপপ্রয়াস মাত্র।


সোমবার, ২৩ মে, ২০১১

আজ কি রৌদ্র না উঠলেই হোত না ?

আজ রৌদ্র না উঠলেই কি হোত না ?

কিছুক্ষন আরো বৃষ্টি ঝরতো

আকাশ ভেঙ্গে। জল জমতো গাছের পাতায়,

জানালার কাঁচে। জল জমতো ভাঙ্গা পথে।

খোয়া উঠা রাজপথে। ধুয়ে যেত ঘাসের ডগার

অনেকদিনের অবহেলার ধুলো।

ঝুল বারান্দার গ্রীলে জমতো আরো

কিছু বৃষ্টির ফোঁটা । হিম বাতাসে

জড়িয়ে রাখতো কিছু ক্ষন।

কিছুক্ষন আরো বৃষ্টি ঝরতো আকাশ ভেঙ্গে।

খিচুড়ী খাবার একটা বাহানা খুঁজতাম।

গান শোনার বাহানা।

ছুটে চলা নাগরিক জীবন

কিছুটা বিরাম পেত

বৃষ্টির অজুহাতে। আলসেমি তা কাটতো সারা দিন,

বৃষ্টি ভেজা অলস দুপুর।

ঝিরি ঝিরি শব্দে কাটতো সময়গুলো।

আজ কি রৌদ্র না উঠলেই হোত না ?

কিছুক্ষন আরো ঝরতো বৃষ্টি

আমার আবেগের করিডোড়ে

খেয়ালী মনের খাতায়

কাব্যিক কিছু সময় ধরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন